Monday, January 11, 2016

রাষ্ট্রপতি জিয়া হত্যা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া ১ম পর্ব


ব্যক্তি কখনো ইতিহাসের একটি বা একাধিক পঙক্তি, পৃষ্ঠা বা অধ্যায় হয়ে ওঠেন, কখনো গোটা ইতিহাস হয়ে ওঠেন। 

যিনি জাতির উত্থান-পতনের সুখ-দুঃখে মিশে গিয়ে নিজের সুখ-দুঃখ, উত্থান-পতন, জীবন-মৃত্যুকে এই ইতিহাসের ধারায় সমার্পিত করেন তিনিই হয়ে উঠেন ইতিহাসের মানসপুত্র । হ্যাঁ আমি বাংলাদেশের ইতিহাসের মা্নসপুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কথা বলছি ।


১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম। শোকাবহ ৩০শে মে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ বর্বর ও কাপুরোচিত হত্যাকান্ড নিয়ে সে সময় আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রচার মাধ্যম থেকে প্রকাশিত বিভিন্ন মন্তব্য ও প্রতিবেদনের মাধ্যমে যে প্রতিক্রিয়া জানানো হয়, তা আর একবার স্মরণ করছি ...

৩১ মে, ১৯৮১ তে The Pittsburgh Press "Bangladesh Poor Lose A 'Champion' "




শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে; আর তাতে জিয়ার মৃত্যুর ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়। সেই সাথে জিয়াউর রহমানের শাসনামলের ভূয়সী প্রশংসা করা হয়। দেশকে এগিয়ে নিতে জিয়াউর রহমানের আত্ম-নিয়োগ করার মনোভাব বারবার উল্লেখ করা হয় সংবাদটিতে।


"বাংলাদেশ এমন একজন নেতাকে হারিয়েছে যিনি ই সর্বপ্রথম বাংলাদেশকে স্থিতিশীল এবং উন্নয়নমূলক রাজনীতি দিতে সক্ষম হয়েছেন।"

তাঁর ব্যাপক জনপ্রিয়তা সম্পর্কে উচ্ছ্বসিত ভঙ্গিমায় উল্লেখ করা হয়েছেঃ “তিনি বহুল মাত্রায় জনপ্রিয় ছিলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর এখানকার মানুষদের অবস্থার পরিবর্তনের জন্য সকল চেষ্টায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।"
গ্রামের মানুষের জিয়ার প্রতি এতো ভালোবাসার কারণও ঠিক পরের লাইনে জিয়ার উদ্যোগগুলোকে ফুটিয়ে তোলার মাধ্যমে স্পষ্ট করা হয়েছেঃ " বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটানোর দিকেই জিয়া দৃষ্টি নিবন্ধন করেছিলেন আর এর জন্য সার, কীটনাশক, উন্নতমানের বীজ ব্যবহারের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন তিনি। বিশেষ করে সেচ প্রকল্পের জন্য তিনি সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচী চালু করেছিলেন। "
ঐ দিনের The Pittsburgh Press পত্রিকা দেখতে ঃ https://goo.gl/4qumlW


জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম,পরিশ্রম প্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি। মাত্র ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু সাধারণ মানুষ তার ওপর ছিল প্রচণ্ড আস্থাশীল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ওপর মানুষের এই আস্থায় কোনো চিড় ধরেনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করছি ।।

আরো দেখুন আমাদের ফেসবুক পেজে 

https://www.facebook.com/413574455508462/photos/a.413593855506522.1073741828.413574455508462/431291843736723/?type=3&theater

No comments:

Post a Comment