Tuesday, January 12, 2016

বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় ডকুমেন্ট

স্বাধীন বাংলাদেশের প্রথম সিল

আলুর তৈরী সিল!

বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় ডকুমেন্ট।



চুয়াডাঙ্গা'র ড. আশাবুল হকের সাক্ষর এবং এন এন সাহা'র আলুর তৈরি সিলে বাংলাদেশের প্রথম ভিসা।

ফ্রান্সের ফিলিপ মার্ক এডওয়ার্ড আলফনসিঁ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংবাদ সংগ্রহে আসেন ১৯৭১ সালের ৩রা এপ্রিল। সাথে ছিল এক ঝাঁক জীবন বাজী রাখা সাংবাদিক যারা বহির্বিশ্বে তুলে ধরেছিলেন আমাদের অবস্থা। তখনো শপথ নেয় নাই মুজিব নগর অস্থায়ী সরকার।
ছবি 





একটি দেশের নাগরিকদের অন্য দেশে ঢুকতে ভিসা লাগে। সাংবাদিকরা ঢুকবে কিভাবে?
বাংলাদেশ নব জন্মা একটা দেশ যা তখনোও স্বাধীন হয় নাই তাই বলে নিয়মের হেরফের হবে কেন ???


সিল তৈরি হয়ে গেলো আলু দিয়ে।




গোল সিলের চারপাশে বৃত্তাকারে 'দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড, চুয়াডাঙ্গা' লেখা।
মাঝে বাংলাদেশের মানচিত্রের জমিনে লেখা 'বাংলাদেশ'। পাশে আঞ্চলিক কমান্ডার ড. আসহাবুল হকের স্বাক্ষর।
নিচে বাংলাদেশ আর্মড ফোর্সেস লেখা আরেকটি সিল রয়েছে।
১৯৭১ সালের ৩ এপ্রিল 'অন অ্যারাইভাল এই ভিসাটি' দেয়া হয়েছে, যার ১৪ দিন পর শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
পাসপোর্টে সিলের ছবি





বাংলাদেশের মানুষ তখনি বুঝতে পেরেছিল, নিজ দেশের সব কাজ নিজ হাতে করার সময় এসেছে। বিদেশী পাসপোর্টে সিল দেয়া সেটাই প্রমাণ করে। পাকিস্তানিদের আকাঙ্ক্ষা ছিলো শক্তি দিয়ে জয়ী হওয়া। যখন যুক্তরাষ্ট্র এবং বেশির ভাগ পশ্চিমা দেশ পাকিস্তানকে সমর্থন করছিল, ওই অবস্থায় স্বাধীনতার দাবিতে দৃঢ় এই বাংলাদেশী যোদ্ধারা ভিনদেশী পাসপোর্টে বাংলাদেশের প্রথম অফিসিয়াল সিল দেয়।





No comments:

Post a Comment